, || - ||

করোনাকালীন কামলা সংকটে প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে দেন পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষকের ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত ও সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সমুনের নেতৃত্বে পৌর শহরের বাড়াইপাড়া গ্রামের দরিদ্র কৃষক রবিউল হোসেন এবং শামছুল হকের পৃথক জমি থেকে ধান কেটে দেয়া হয়। ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে ধান কাটায় সরাসরি যোগ দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, আনোয়ারা বেগম, প্রেস ক্লাব পলাশবাড়ী’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, উজ্জ্বল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউজ্জমান সাকিব ও পৌর সহায়তা কমিটির সাবেক সদস্য খায়রুল ইসলামসহ প্রমুখ এসময় ধান কাটায় যোগ দেন।
ছাত্রলীগ নেতৃবৃন্দ চলমান করোনাভাইরাস দুরাবস্থায় পৌর এলাকা ছাড়াও গোটা উপজেলা জুড়ে অসহায়-দরিদ্র চাষীর ধান কাটা-মাড়াই-ঝাড়াই ও গোলায় ভরে দেয়া অব্যাহত রাখবেন বলে জানান।

Please follow and like us: