করোনাভাইরাস থেকে সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এফবিসিসিআই এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর অর্থায়নে জেলা উপজেলা শহরসহ বিভিন্ন হাট-বাজারে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকালে জেলা শহরের হকার্স মার্কেটে এই কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এছাড়াও বিকেলে জেলা শহরের কাচারী বাজারের বকুলতলায় জেলা প্রশাসক মো. আবদুল মতিন মাস্ক ও সাবান বিতরণ করবেন।
মাস্ক ও সাবান বিতরণ কালে উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি শহিদুল ইসলাম শান্ত, সাবেক সভাপতি মো. আবুল খায়ের মোরছেলিন পারভেজ, পরিচালক খান মো. সাইদ হোসেন জসিম, সাইদুর রহমান বাবু, নাজিবুল ইসলাম নান্নু। এছাড়াও সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, সহ-সম্পাদক মো. আব্দুল মালেক নাপু, হকার্স মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি জাকির হোসেন মাসুদ, সহ-সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন প্রসাদ, জনি মিয়া, পিটার, মাহবুব, শাহজাহান আলী, মিঠু মিয়া ও শাহ আলম প্রমুখ।
, || - ||
করোনাকালীন সময়ে গাইবান্ধায় এফবিসিসিআই ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর মাস্ক ও সাবান বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: