, || - ||

করোনাকালে অনলাইন প্লাটফর্মগুলো উদ্যোক্তা তৈরিতে বিশেষ ভুমিকা রেখেছে দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ
বকসী বাচ্চু বলেছেন করোনা পরিস্থিতিতে অনলাইন বিজনেস প্লার্টফম
গুলো উদ্যোক্তাদের ভেঙ্গে পড়তে দেয়নি,লড়তে শিখিয়েছে ।
তিনি আরো বলেন বর্তমান সময়ে প্লাটফর্মগুলোর সহযোগিতায় উদ্যেক্তারা
নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা উপস্থাপনের পাশাপাশি আর্থিক ভাবে
স্বাবলম্বি হচ্ছে । দিনাজপুরের মডার্নমোড়ে লিগেসী রেস্টুরেন্ট এ
আয়োজিত “উদ্যোক্তা সম্মেলন ও আমার গল্প” শীর্ষক অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
“দিনাজপুরের উদ্যোক্তাবগর্” অনলাইন গ্রুপ এর এডমিন সম্পা দাস মৌ
এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহরিয়ার হিরু, রাকিবুল
ইসলাম,জিন্নাত হোসেন,নাজমুল ইসলাম নয়ন সহ আরো অনেকে ।
এডমিন সম্পা দাস মৌ বলেন তরুন উদ্যোক্তাদের কর্মসংস্থান
সৃষ্টি,ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বীকরনসহ আত্মকেন্দ্রীক উদ্যোক্তা তৈরির মুল মন্ত্র
ছিল “দিনাজপুরের উদ্যোক্তাবর্গ” গ্রুপ প্রতিষ্ঠার রহস্য । সকলের
সহযোগিতা ও চেষ্ঠায় আমারা বর্তমানে ৩৩ হাজার সদস্যোর পরিবারে
পরিনত হয়েছি । গ্রুপ থেকে সেলাররা মাসে ১৫ থেকে ৫০ হাজার টাকা
পর্যন্ত ইনকাম করতে পারছে । গ্রুপে খাবার,পোশাক,হস্তশিল্প,ফর্নিচারসহ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমারোহ নিয়ে জড়িত বিভিন্ন উদ্যেক্তারা ঘর
সংসার সামলিয়ে আশানুরুপ সাড়া পাচ্ছে বলেও জানান তিনি ।

Please follow and like us: