মহামারী ভাইরাস কোভিড-১৯ এর টিকা নিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসন তথা দোহার-নবাবগঞ্জ এর সংসদ সদস্য সালমান এফ রহমান। গত বুধবার বেলা ১টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন।
টিকা নেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, আজকে করোনা টিকার প্রথম ডোজ নিলাম। আসুন নিজেরা টিকা নিই, অন্যদেরও টিকা নিতে উৎসাহিত করি। আপনার এই অবদান দেশ ও জাতির করোনা যুদ্ধ জয়ে ভূমিকা রাখবে। এসময় তিনি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান।
Please follow and like us: