, || - ||

চৌদ্দগ্রাম বাজারের তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক শরীফের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
সাবেক রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রীপুর গ্রামের মামুন হাসান শরীফের নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্র অসহায়, মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারে মাঝে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। সোমবার ও মঙ্গলবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীপুর ও শ্রীপুর উত্তর গ্রামের বাড়ি বাড়ি এবং কর্মহীন মানুষের কাছে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মামুন হাসান শরীফ জানান, করোনা পরিস্থিতিতে যান বাহনের শ্রমিক, অতি ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুরসহ অনেক মানুষ কাজ করতে না পেরে দিনাতিপাত করছে। এমন পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি করোনার ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানান।
তিনি আরও জানান, এর আগে ৩নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে মসজিদে হাত ধোয়ার ব্যবস্থা, জীবানুনাশক ব্লিচিং পাউডার, স্পে ছিটানো হয়েছে ও বাড়ি বাড়ি গিয়ে সবার মাঝে সাবান বিতরণ করা হয়েছে।
Please follow and like us: