করোনার ভয়
ইমরান খান রাজ
চারিদিক থমথমে
ভয়াবহ কাণ্ড,
করোনার ভয়ে আজ
সভা হলো পণ্ড !
গাড়িঘোড়া বন্ধ
নেই কোন যানজট,
করোনার ভয়ে আজ
মানুষ হলো দলছুট !
বেকারের হাহাকার
কেউ কানে শুনে না,
করোনার ভয়ে আজ
ধনীরা ডরে না !
কৃষকের ভাত নাই
চিৎকার করে রোজ,
করোনার ভয়ে আজ
অনেকে নেয় ডোজ !
—
নামঃ ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা
Please follow and like us: