, || - ||

করোনার সংক্রমণ রুখতে সামাজিক দুরুত্ব বজায় রাখার আহবান জানালেন হুইপ গিনি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, ‘প্রানঘাতী করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে প্রত্যেকের মাধ্যে সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে। প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে এই মহামারীর বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই করানাকাল শেষে যতদিন পর্যন্ত স্বাভাবিক জীবন ফিরে আসবে না, ততদিন আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

২৯ এপ্রিল (বুধবার) তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ সকল শ্রেনী-পেশার মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অসহায় ও দুঃস্থ মানুষের জন্যে যে ত্রান দেয়া হচ্ছে তা সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

এসময় গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সরোয়ার কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, সদর থানা অফিসার ইনর্চাজ খান মো. শাহরিয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের সেক্রেটারী মো. রেজাউল করিম রেজা, ঘাগোয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুরজ্জামান রিংকু, বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ঝন্টু, গিদারী ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ইদু, মোস্তাফিজুর রহমান বাদল, বোয়ালী ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us: