প্রাইম ব্যাংক লিমিটেডের ফাস্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সদস্য মোঃ জসিম উদ্দিন করোনা আক্রান্ত হয়ে সোমবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর বাড়ি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের তুলাপুস্করণী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ব্যাংক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সভাপতি মাঈন উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ এফসিএ ও সাংগঠনিক সম্পাদক হাবিব মহসিন চৌধুরী সুধনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us: