উল্লাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক চিকিৎসকের স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি হয়েছে।রোববার (৫ এপ্রিল) গৃহবধূটির গলাব্যাথা ও শ্বাসকষ্ট , জ্বর আক্রান্তে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আইসোলেশনে রাখা হয়েছে ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে করোনার উপসর্গ ঠাণ্ডা, গলাব্যাথা,জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে এক রোগী ভর্তি হয়েছে। সোমবার সকালে রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি । পরীক্ষা হলে জানা যাবে এটি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা ।
Please follow and like us: