, || - ||

করোনা ভাইরাস নিয়ে আতংঙ্ক থাকলেও দশমিনায় মানুষের মধ্যে বাড়েনি সচেতনতা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

দেশব্যাপি করোনাভাইরাসে আতংঙ্ক থাকা সত্বেও পটুয়াখালী দশমিনা উপজেলায় মানুষের মনে বাড়েনি সচেতনতা । দশমিনা উপজেলার কিছু উল্লেখযোগ্য এলাকায় এবং রনগোপালদী নদীবন্দরগামী এলাকায় অসচেতনভাবে লোকজনকে ঘোরাঘুরি ও সামাজিক দূরত্ব বজায় না রেখে বাজারজাত করতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় পাড়া- মহল্লায়, চরঘূনী স্লুইস বাজার, রনগোপালদী ব্রিজ সংলগ্ন থেকে শুরু করে ,টেম্পুস্টান চত্বর,ও আলীপুরা ,গোলবুনিয়া ,এবং আউলিয়াপুর বাজার, গলিপথে অপ্রয়োজনে বের হচ্ছে সাধারন মানুষ । রনগোপালদী ফুটপতে কাচা বাজার,ও মাছ বাজার দূরত্ব বজায় না মেনে বিক্রেতারা কাচা সবজিও মাছ বিক্রি করছে। বিভিন্ন অলিগলিতে কিছু ফেরিওয়ালা, সবজি বিক্রেতা,এবং স্থানিয় বাজার গুলোতে প্রচন্ড ভীড়। সরেজমিনে গিয়ে এরকম চিত্র দেখা গেছে। এব্যাপারে এলাকার কিছু সচেতনমহল বলেন তাঁরা আতঙ্কিত প্রতিটি এলাকায়ই পুলিশ ও সেনা সদস্যদের সাধারন মানুষদেরকে ঘরে ফেরাতে দেখা গেলেও, রনগোপালদী এলাকা কিছুদিন দেখা গেছে ,বাকি দিন গুলো সর্বখানিকের জন্য প্রশাসনের নজর দৃস্টির বাইরে । উপজেলা প্রশাসন ও পুলিশ কাচাঁবাজার খোলা মাঠে দূরত্ব বজায় রেখে মাছ বাজারসহ,নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির নির্দেশ দেয়। কিন্তু ওই নির্দেশনা কারো কোন কাজেই আসেনি ঐ সমস্ত এলাকা গুলোতে। গতকাল বিভিন্ন এলাকায় গিয়ে দেখাগেছে বাজার গুলোতে ক্রেতার ঠাসা ভিড়,একজনের সাথে আরেকজন গা ঘেঁষে দাড়িয়ে কেনা কাটা করছে । প্রশাসনের পক্ষথেকে উক্ত এলাকায় মাইকিং করে যাচ্ছে তবুও যেন সাধারন মানুষ শুনেও না শোনার ভ্যান করে যে যার মত করে চলছে। কিন্তু রমজানের প্রথম দিকে হলেও, জনসমাগম এর ভিড় কমেনি রাস্তার, বিভিন্ন এলাকার চেয়েও রনগোপালদী চায়ের দোকান, মুদিমনহরি দোকান গুলোতেও দ্রব্য মাল বৃদ্ধি দিয়ে কিনতে হচ্ছে, তেমনি প্রতিটি দোকানে উপচে পরা ভিড়ও দেখা গেছে। অতচো দূরত্ব বজায় রাখার কোন চেষ্টাই কেউ করেনা। পাশাপাশি সকাল হলেই দেখাযায় যানবাহন চলাচলের বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে জনগনের অসচেতনভাবে চলা ফেরা করার ফলে তারা নিজেরাই ভুক্তভোগী হতে পারেন বলে মনে করেন সচেতনন মহল । উপজেলা লগডাউন ঘোষনা দেয়ায় প্রথম কয়েকদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনার ভয়ে ৫/৭ দিন ঘরে থাকলেও পরে আবার স্বাভাবিক অবস্থানে ফিরে গেছে, এব্যপারে দশমিনা থানা ইনচার্জ এস এম জালাল উদ্দিন বলেন প্রতিদিনই লোকজনকে নিরাপদে ঘরে থাকতে মাইকিং করা হচ্ছে। এবং ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন মানতেও বলা হচ্ছে।কিন্তু তারপরেও কিছু ব্যক্তি বাজারের অজুহাতে বের হয়ে জড়ো হয়। নিত্যপণ্য কেনাকাটা মানুষের নিত্যদিনের চাহিদা, এতে বাধা দেওয়া যায়না। তিনি আরো বলেন কেউ যেন অযথা বাইরে বের না হয় সেজন্য মোড়ে মোড়ে চেকপোস্ট ও বসানো হয়েছে । টহলসহ জনসচেতনতায় প্রচারণা চালানো হচ্ছে এছারাও বাজারে জনসমাগম রুখতে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে পুলিশ । ডাঃ রাসেল নামে এক ক্রেতার সঙ্গে কথা হয় রনগোপালদী বাজারে,তিনি বলেন জানি এভাবে বাজারে আসা উচিত হয়নি।কিন্তু রমজান মাস চলে এসেছে বাজার না করলেও কিভাবে কি করব? তাই বাধ্য হয়েই এলাম । তবে এতো মানুষের ভিড় হবে বুজতে পারিনি । অন্য দিকে কিছু শ্রমজীবী খেটে খাওয়া লোকদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা কর্মঠো কাম না করলে খামু কি সরকার যা ত্রাণ দিছে তাতো শেষ হয়েগেছে তাদের আইনও মাইন্নাও চলছি এখন আর পারিনা, পোলা মাইয়া না খাইয়া কান্দে ক্ষিধায় পেট জ্বলে কামাই রুজি বন্ধ অনেক দিন, তাই আল্লাহর উপর ভরশা করে কাম করতে নাইমা গেছি।

Please follow and like us: