করোনা ভাইরাস প্রতিরোধে ময়মনসিংহ ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের অবহেলিত মানুষদের সচেতন করার লক্ষ্যে ও সরকারের নির্দেশ শতভাগ পালনের জন্য গত কয়েকদিন থেকে দিনরাত একাকার করে কাজ করছেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম।
জানা গেছে, প্রতিদিন সকাল থেকে শুরু হয় ইউপি চেয়ারম্যানের কর্মযজ্ঞ। ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের বিভিন্নস্থানে করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকে সচেতনতার জন্য গ্রামবাসীদের নিজ নিজ ঘরে থাকার জন্য তিনি উদ্বুদ্ধ করেন। পাশাপাশি গ্রামাঞ্চলের চায়ের দোকান, আড্ডাস্থল বন্ধ রাখার জন্য তিনি সচেতনতামূলক প্রচার করেছেন।
এছাড়া জেলা প্রশাসক নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনার জন্য ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম নিজ বিতরন ও ইউনিয়নের গুরুত্বতপূর্ণ এলাকায় দোকানপাট বন্ধ ও জনসমাগম ঠেকানোর কার্যক্রম অব্যাহত রেখেছেন।
ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, আমাদের নিজেদের জন্য নিজেকে সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প নাই। নিজেকে নিজে কোয়ারেন্টিন করতে হবে। অপ্রয়োজনীয় চলাফেরা কমিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। তবেই আমরা করোনা মোকাবেলায় শতভাগ সফল হবো।