মরণঘাতক বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহতা প্রতিরোধে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের নির্দেশে পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের দোকানপাট বন্ধ। উপজেলার সকল রাস্তাঘাটসহ সর্বত্র এখন ফাঁকা। বৃস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম চৌদ্দগ্রাম বাজারে জনসাধারণকে ঘরে অবস্থান করার জন্য হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে সচেতন করেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে সীমিত আকারে বিভিন্ন সড়কে কিছু ছোট যানবাহন চলাচল করলেও বুধবার বিকাল থেকে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের নির্দেশে এবং থানা পুলিশের সহযোগিতায় শুধুমাত্র হাসপাতাল, ফার্মেসী, মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া উপজেলার প্রত্যেকটি বাজার, জনবহুল এলাকার সকল দোকান ও শপিংমল সমূহ বন্ধ রয়েছে। রাস্তা ঘাটে লোক সমাগম নেই বললেই চলে। সাধারণ মানুষ ঘরে অবস্থান করছে।
এর আগে উপজেলা প্রশাসন থেকে ঘোষনা করা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। তবে শুধু সরকারি জরুরী সেবা অব্যাহত থাকবে। পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
এদিকে অকারণে জনসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সেনা ও পুলিশি টহল অব্যাহত রয়েছে।
, || - ||
করোনা ভাইরাস প্রতিরোধে চৌদ্দগ্রামে প্রশাসনের নির্দেশে দোকানপাট বন্ধ, সর্বত্র ফাঁকা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: