বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। ইতোমধ্যে দেশের কয়েজন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। মারা গেছে ৫ জন। দেশের সংকটময় সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি সমর্থন জানিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সাবান, মাস্ক ও সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতারণ করা হয়েছে।
শনিবার সকালে রংধনু উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এসব বিতারণ করা হয়। এরআগে গোডাউন বাজারে সাধারণ মানুষদের মাঝে সাবান বিতারণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ। এসময় ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কাজী আরিফসহ সংস্থার সদস্য রাজু আহমেদ, উৎপল, মানিক, রায়হান ও নাজমুলসহ অন্যান্যরা।
পরে সংস্থার সদস্যরা দুইজন করে ভাগ হয়ে গ্রামের প্রতিটি বাড়ীতে প্রায় ২ হাজার ৯’শ সাবান, মাস্ক ও লিফলেট বিতারণ করেন। এসময় তারা করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতামুলক বক্তব্য রাখেন। ছবি সংযুক্ত