, || - ||

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রিয় কানাইঘাটবাসীকে কিছু নিয়ম মেনে চলার আহ্বান সাংবাদিক বুলবুলের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

কানাইঘাটের সম্মানিত নাগরিকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস একটি মারাত্মক ছোঁয়াচে রোগ, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রিয় কানাইঘাটবাসীকে কিছু নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যে সকল প্রবাসী করোনা আক্রান্ত দেশ থেকে সিলেট এসেছেন এবং কানাইঘাট উপজেলায় অবস্থান করছেন, সরকারের নির্দেশনা মোতাবেক ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।
অর্থাৎ নির্দিষ্ট ঘরের বাহিরে বের হবেন না।
এই নির্দেশনা না মানলে বাংলাদেশ দন্ড বিধির ১৮৬০ এর ২৭১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড অথবা যে কোন পরিমাণ অর্থ দন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। সম্মানিত বিদেশ ফেরত নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ,এই নির্দেশনা মেনে নিজে সুস্থ থাকুন এবং পরিবার-পরিজন প্রতিবেশীদের সুস্থ থাকতে সহায়তা করুন।
সম্মানিত এলাকাবাসীর কাছে অনুরোধ, বিদেশ ফেরত কোন নাগরিক সরকার ঘোষিত এই নির্দেশনা অমান্য করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে অবহিত করুন।
করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকিরোধে, ঘনঘন সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধৌত করুন। যেখানে সেখানে কফ,থুতু ফেলবেন না। হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। হাঁচি, কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর বাজে নাক ও মুখ ঢেকে ফেলুন এবং অপ্রয়োজনে বাড়ীর বাহিরে যাবেন না।
হাত মেলানো,কুলাকুলি থেকে বিরত থাকুন। ভিড় এড়িয়ে চলুন,বাড়ীর আশপাশ পরিস্কার রাখুন।
পাশাপাশি এই সংকটময় মুহূর্তে বিত্তবানসহ সবাইকে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানানো যাচ্ছে।
করোনাভাইরাস মোকাবেলায় আতংকিত নয়, সচেতনতা অবলম্বন করুন।
অনুরোধক্রমে কানাইঘাট প্রেসক্লাবের পক্ষে, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,
সভাপতি, কানাইঘাট প্রেসক্লাব।

Please follow and like us: