গাইবান্ধায় করোনা ভাইরাস সংক্রমনে অধিক ঝুঁকি এড়াতে নতুন করে পৌর এলাকায় করোনা সনাক্ত হওয়া পনেরো বাড়িতে কঠোরভাবে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
১৬ জুন (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা নিয়ন্ত্রন ও প্রতিরোধ কমিটির সভায়ষ এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক আবদুল মতিন-এর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন এবিএম আবু হানিফ, পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবিরসহ জেলা কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
জেলা করোনা নিয়ন্ত্রন ও প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, গাইবান্ধা পৌর এলাকায় পনেরো বাড়িতে করোনা সনাক্ত রোগী রয়েছে। আমরা সেই বাড়িগুলোকে জোনিং-এর আওতায় এনে কঠোরভাবে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি করোনা সনাক্ত বাড়িগুলোর আশেপাশের বাড়িগুলোও লকডাউনের আওতায় আনা হতে পারে।
, || - ||
করোনা ভাইরাস সংক্রমনে গাইবান্ধা পৌরসভায় পনেরো বাড়ি লকডাউন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: