, || - ||

করোনা ভাইরাস সচেতনতায় মাঠে আজও দশমিনা থানা পুলিশের টহল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

পটুুুয়াখালী দশমিনা উপজেলায় নভেল  করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সার্বক্ষনিকের জন্য মাঠে নেমে কাজ  করছে  দশমিনা থানা পুলিশের  একটি দল ।

বাংলাদেশ পুলিশ সবসময়ের জন্য বাহিরে আছে এবং নিজেদের সুরক্ষায় আপনারা ঘরে থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা চালিয়ে যাচ্ছে দশমিনা থানার ওসি এস,এম জালাল উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স।
 সোমবার   ( ১১ ) মে সকালে দশমিনা থানা ইনচার্জ এস এম জালাল উদ্দিনের নেতৃত্বে  দশমিনা উপজেলার , নলখোলা ষ্টান থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে  মাইকিং ও সকলের জন্য সচেতনতামূলক নিরাপদ হয়ে থাকা প্রচার করেন । দশমিনা থানা ইনচার্জ এস এম জালাল উদ্দিন বলেন, সর্বখানিকের জন্য আমরা দশমিনা উপজেলায় বিভিন্ন পয়েন্টে টহল জোরদার রেখেছি ।
যাতে করে জনসাধারণ আবাদে চলাচল না করে তারা যেন অবশ্যই লগডাউন মেনে চলে এবং বহিরাগত কেউ যেন কোন ভাবেই প্রবেশ করতে না পারে সে ক্ষেত্রে প্রধান প্রধান সড়ক গুলো লগডাউন পরিচালনায় দশমিনা উপজেলার বিভিন্ন স্থানে আমাদের পুলিশ টহল অব্যাহত রেখেছি। 
এঅবস্থায় রাস্তা বাজারে অপ্রয়োজনে বের না হওয়া  দুরত্ব বজায় রেখে চলা, বাংলাদেশ পুলিশ বাহিরে আছে,নিজেদের সুরক্ষায় আপনারা ঘরে থাকুন। সুস্থ থাকুন  নির্দেশনা দেন।
Please follow and like us: