ফারুক রাজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ার যুব প্রচেষ্টায় গড়ে ওঠা সামাজিক উদ্যোক্তা সংগঠন ‘সততা সংঘে’র আয়োজনে হেলাতলা ইউনিয়নের ৩০ টি অসহায় পরিবারসহ দুস্থ, ও ছিন্নমূল মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
রোববার (৩০ মার্চ) সকালে প্রধান উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ উপস্থিত থেকে ‘সততা সংঘে’র শুভ উদ্বোধন করে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন।
উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ স্থানীয় বাজার ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে মরণ ব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ হতে নিরাপদ থাকতে দোকানে দোকানে গিয়ে সকলকে সচেতন করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তিন ফুট দূরত্ব করে নিজ হাতে বৃত্ত অংকন করেন। এসময় তিনি ৩০টি দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন ও শুকনা মরিচসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি সংগঠনটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন “সততা সংঘ” হচ্ছে একটি সামাজিক উদ্যোক্তা মূলক সংগঠন, এই সংগঠনটির কার্যক্রম আরো তরান্বিত করতে আহ্বান জানান।
ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, যুবকদের এই সচেতনতাবোধ প্রশংসনীয়৷ তাদের কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত ঘোষণা করে সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সততা সংঘের প্রতিষ্ঠতা প্রবাসি রায়হান আল-বাশার জানান, জাতির এ সংকটকালে সবাই কে দিনমজুর ও ভাসমান মানুষদের পাশে দাঁড়াতে হবে৷ করোনা ভাইরাসের কারণে বন্ধে হয়ে যাওয়া হতো দরিদ্রদের মাঝে নিজস্ব তহবিল থেকে চাল, ডাল সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রয়ে আরোও শতাধিক পরিবারকে দেওয়া হবে। সম্মিলিত উদ্যোগের ফলে আমরা অসহায়দের পাশে দাড়াতে পেরেছি।
সততা সংঘে’র পরিচালক সাংবাদিক ফারুক রাজ জানান, মরনব্যাধি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতি পরিবারে লিফলেট বিতরণে মাধ্যমে পরিচ্ছন্নতার সতর্কতা পদ্ধতি ও ব্যবহার জানিয়ে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, লবন, আলু ও তেল, ডিটল সাবান, ব্লিসিং পাউডার বিতরণ করা হয়। হেলাতলা ইউনিয়নের দামোদর কাটি, ব্রজবাক্স ও দিগং এলাকার দুস্থ, ছিন্নমূল ও আর্থিকভাবে অস্বচ্চল মানুষদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৷
এসময় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকবার আলী, সততা সংঘের শাহিন আলম, হাবিবুল্লাহ, আবুল কালাম আজাদ, মিলন হোসেনসহ স্থানীয় বাজার ব্যবসায়ী প্রমূখ।
Please follow and like us: