, || - ||

করোনা ভীতি সত্তেও ঝুঁকির মধ্যে ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্মীরা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় যেখানে দেশের মানুষ ঘরবন্দি, সেখানে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩-  শাখার সকল সদস্যরা দিন রাত ২৪ ঘন্টা করোনা ভীতি  সত্তেও শত প্রতিকূল পরিবেশে ঝড়,বাদলের মধ্যে কুমিল্লা  পল্লী  বিদুত সমিতি ৩ এর আওতাধীন উপজেলাবাসীর সস্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর লকডাউন/হোমকোরোনটাইন এর সময় দেশ ব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার স্বার্থে বিদ্যুৎ সেনারা আপনাদের পাশে আছে     —- সকল ত্যাগে পল্লী  বিদ্যুৎ রাখিব সচল বললেন মোঃ ইমরান হোসেন প্রধান।  দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়। করোনা ভীতি সত্তেও ঝুঁকি নিয়ে ঝড়, বাদলের মধ্যে পল্লী বিদ্যুৎ ৩ এর  সকল শাখার সদস্যরা উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ মেরামত করে দাউদকান্দি উপজেলাবাসীর  ঘর বিদ্যুতের আলোয়ে আলোকিত করে।
করোনা পরিস্থিতিতে দেশের এই ক্রান্তিলগ্নে ঝুঁকি নিয়ে ঝড়, বাদলের মধ্যে দ্রুত বিদ্যুৎ সেবা প্রদান করায় উপজেলাবাসীর প্রশংসায় ভূষিত হয় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।পল্লী বিদ্যুৎ সমিতির ৩এ-র  কর্মরত ইমরান হোসেন প্রধানের কাছ থেকে তথ্যসূত্রে আমরা এই মহামারী করোনা আতঙ্কিত থাকা সত্বেও মানুষের সেবা দিয়ে যাচ্ছি। তিনি মুঠোফোনে আমাকে বলেন
জাতির গর্বিত সন্তান (পল্লী বিদ্যুতের আলোর গেরিলা) গণদের জানাই হাজার সালাম।আমার মত যারা এই সময় কাজ করে যাচ্ছে। জাতির এই চরম ক্রান্তিলগ্নে যে কয়টি সংস্থা দেশবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন তার মধ্যে পল্লী বিদ্যুৎ  অফিসের লাইনম্যান ও মিটার রিডার ম্যাসেঞ্জার অন্যতম। প্রিয় দেশবাসী আমরা আপনাদের কাছে সবিনয় দোয়া চাই যেন মহান রব আমাদের ও আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখে,নিরাপদে রাখে এবং আমরা যেন আমৃত্যু দেশবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। (আমিন।)
Please follow and like us: