করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ স্কাউটস এবং জেলা রোভারের উদ্যোগে করোনা কালীন করণীয় সম্পর্কে প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) দুপুরে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় বাংলাদেশ স্কাউটস ও জেলা রোভারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। পরে তিনি পথচারী ও রিকশাচালকসহ অটোচালকদের মাস্ক পড়িয়ে দেন এবং অন্যান্যদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
Please follow and like us: