করোনার কারণে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষকে সহায়তা করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশে মোংলা উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ শাখার কমিটি গঠন করা হয়েছে।
মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মূল উদ্দেশ্যে হলো করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি জানান, পৌরসভা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দের মাধ্যমে ২ টি কমিটি করা হয়েছে। তাদের সহায়তা করার জন্য প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নে জন্য ও আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড কমিটির কাজ হলো, ওয়ার্ড এ বসবাসরত কর্মহীন ও অসহায় মানুষের তালিকা তৈরি করে পৌর কমিটির কাছে হস্তান্তর করা।
ইউনিয়ন কমিটির কাজ হলো, ইউনিয়নের ওয়ার্ড কমিটির কাছ থেকে কর্মহীন ও অসহায় মানুষের তালিকা সংগ্রহ করে উপজেলা কমিটির কাছে হস্তান্তর করা। তালিক সংগ্রহ করার পর পৌর ও উপজেলা যুবলীগের কমিটির নেতৃবৃন্দ তালিকা অনুযায়ী ওয়ার্ল্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেবে।
এস,এম কবির বলেন, আজ আমরা কমিটির তালিকা চূড়ান্ত করেছি। ইতোমধ্যে তালিকা বাগেরহাটে জেলা যুবলীগ নেতাবৃন্দের কাছে হস্তান্তর করেছি। তিনি আরো বলেন, করোনায় কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষকে সহায়তা করার উদ্দেশ্যে মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আরো একটা কমিটি করেছি। যে কমিটির মূল উদ্দেশ্যে হলো করোনার কারনে কর্মহীন ও অসহায় মানুষকে সহায়তা কাজে পৌর আওয়ামী লীগকে সহায়তা করা।