, || - ||

কর অঞ্চল বগুড়ার সেরা করদাতা জান্নাত আরা তালুকদার হেনরী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

কর অঞ্চল বগুড়ার সেরা করদাতা হলেন সিরাজগঞ্জের কন্যা ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকা‌লে বগুড়া উপশহর অডিটোরিয়াম হলরুমে কর অঞ্চল বগুড়ার আয়োজনে সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী হিসা‌বে বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের নৌকা প্রতীকে সংসদ সদস‌্য প্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরীর হাতে শ্রেষ্ঠ করদাতার পুরস্কার তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও সিআইপি মোঃ মাসুদুর রহমান মিলন, বগুড়া কর অঞ্চলের পারদর্শী যুগ্ম-কর কমিশনার আবু নসর মোঃ মাহবুবুজ্জামান নিশোর মোঃ মাহাবুজ্জামান, বগুড়া ট্যাক্সেস ল, ইয়ার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বগুড়া অঞ্চলের কর কমিশন মোহাম্মদ বজলুর রহমান খান।

Please follow and like us: