মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কলকাতার সিনেমায় এম.আর.জে শান্ত’র গান!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ

ওপার বাংলার একটি সিনেমার জন্য গান লিখেছেন বাংলাদেশের এম.আর.জে শান্ত। শামীম মাহমুদের মিউজিক কম্পোজিশনে, এম.আর.জে শান্ত’র কথা ও সুরে ‘রসিয়া’ শিরোনামের এ গানে কন্ঠ দিয়েছেন মহুয়া আশা ও প্রদিপ্ত বাপ্পী। গত আগষ্টের ৩ তারিখ মগবাজার এর একটি ষ্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয়।

জানা যায়, কলকাতার আইয়াম ফিল্মস প্রযোজিত ‘পাখি দ্যা ভাইরাস’ ছবিতে দেখা যাবে ‘রসিয়া’ শিরোনামের এ গানটি। ‘পাখি দ্যা ভাইরাস’ ছবিটি পরিচালনা করছেন সিদ্বার্থ ব্যানার্জী।

এম.আর.জে শান্ত বলেন, ছোটবেলা থেকেই লেখালেখি করতাম, কিন্তু পেশা হিসাবে নেইনি। পেশা হিসাবে নিয়েছি সাংবাদিকতা ও পরিচালনা। ওপার বাংলার ছবিতে আমার লেখা গান থাকছে এটা সত্যি আনন্দের ব্যাপার। যতটুকু জানি গানটি আসছে দূর্গা পুজায় কলকাতা থেকে মুক্তি দেওয়া হবে। ধন্যবাদ দিতে চাই বন্ধুবর অভিনেতা টাইগার রাজিবকে তার জন্যই কলকাতার ছবিতে আমার গান টি গিয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাই ‘পাখি দ্যা ভাইরাস’ ছবির পরিচালক,টিম মেম্বারর সহ গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে।

Please follow and like us: