ফিলিস্তিনের প্রতি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বন্ধু মহল এসএসসি-২০১৪ ব্যাচের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যাপরে কলাপাড়া উপজেলা হ্যালিপ্যাডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবর, ইসলামের শত্রুরা হুশিয়া সাবধান, আল-আকসা আমাদের, আল-আকসা মুসলিমের, ইজরায়েল বয়কাট বয়কাট বিভিন্ন শ্লোগান দিয়ে হ্যালিপ্যাড প্রকম্পিত করে। এ বিক্ষোভ সভায় আতিকুল ইসলাম বলেন, ‘ইজরায়েল যে আক্রমণ করছে, তা একতরফা একটি আক্রমণ। এই আক্রমণে, গাজায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা বলতে চাই, আমরা গাজার সকল ভাইবোনদের সাথে আছি।’ মোঃ ফয়সাল তালুকদার বলেন, ‘যুগে যুগে মুসলমানদের উপর হামলা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে।
সারা পৃথিবীর কাফের শক্তি একত্রিত হয়ে মুসলমানদের উপর হামলা করেছে। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনিদের উপর বর্বোরিচিত হামলা করে আসছে। আমরা বন্ধু মহল সেই নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছি। মুসলমানরা পৃথিবীর যেই প্রান্তেই নির্যাতিত হবে আমরা সবসময় মুসলমানদের পক্ষে থাকবো।’ এইচ এম সাইফুল নূর বলেন, ‘ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের উপর সন্ত্রাসবাদী রাষ্ট্র ইজরায়েল যে বর্বর হামলা চালিয়েছে তাতেও আমরা নিশ্চুপ। ২৩ লক্ষ মানুষকে দীর্ঘ ৭৫ বছর ধরে দখলদার ইজরায়েল নিরীহ ফিলিস্তিনের উপর নির্যাতন করে আসছে। নেতানিয়াহু নিষ্পাপ শিশুদের হত্যা করছে। একজন মুসলিম হিসাবে আপনি, আমি চুপ থাকতে পারি না। কাল হাশরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। ইজরায়েলকে উদ্দেশ্য করে বলতে চাই তোমরা এই পবিত্র ভূমি থেকে চলে যাও, ফিলিস্তিনকে স্বাধীনতা দাও। এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা শেষে তারা ইজরায়েলি পতাকা পোড়ায় ও প্রতিবাদী শ্লোগান দিয়ে হ্যালিপ্যাড চত্তরেই সভা শেষ করেন।