, || - ||

কলাপাড়ার বালিয়াতলী ইউপিতে করোনার বিশেষ বরাদ্ধকৃত  চাল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার  বালিয়াতলী  ইউনিয়নে করোনা’র বিশেষ বরাদ্ধকৃত চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বালিয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  বসে  করোনার বিশেষ বরাদ্ধকৃত চাল ৫৫০ জনের মাঝে এ চাল বিতরন করা হয়।  করোনার বিশেষ বরাদ্ধকৃত  চাল ১০ কেজি হারে বিতরণ করেন বালিয়াতলী  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি এ বি এম হুমায়ুন কবির, ট্যাগ অফিসার আসাদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন,সংরক্ষিত  ইউপি সদস্য মর্জিনা, ইউপি সদস্য রাকিবুল ইসলাম সোনা,ইউপি সদস্য বাদল চাকলাদার, ইউপি সদস্য ইউসুব আলম,ইউপি সদস্য ইসমাইল  ও ইউনিয়ন ত্রান কমিটির সদস্যরা উপস্থিত থেকে তালিকা ভুক্ত  প্রত্যেকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরণ করেন। আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে এ চাল বিতরণ করায় অসহায় কার্ডধারীরা খুশি হয়েছে বলে স্থানীয় সুবিধাবাধীরা জানান। ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির জানান, সব সময় চাল বিতরনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে চাল বিতরণ করি। কোন প্রকার অনিয়ম যেন না হয় সেই দিকে আমি সজাগদৃষ্টিতে থাকি।
Please follow and like us: