, || - ||

কলাপাড়ায় আপন নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

মোঃপারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি – পটুয়াখালী কলাপাড়ার অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ২৪ ডট কমের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০১৮ সালের ১ অক্টোবর এ নিউজ পোর্টালটির আত্মপ্রকাশ ঘটে। দ্বিতীয় বছরে পদার্পন উপলক্ষে আপন নিউজ পাঠক ফোরামের উদ্যোগে কেক কাটা, শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আপন নিউজ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়্যারমান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এস.এম রাকিবুল আহসান,কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মনিরুল ইসলাম,পটুয়াখালী জেলা পরিষদের সদস্য এস এম মোশাররফ হোসেন। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল, সাংবাদিক চঞ্চল সাহা, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন সিকদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রাসেল মোল্লা প্রমুখ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংসদ মো. মহিব্বুর রহমানসহ উপস্থিত অতিথিরা কেক কাটেন। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক, সংগীত শিক্ষক মোস্তফা জামান সুজন।

Please follow and like us: