মোঃ পারভেজ কলাপাড়া,(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী কলাপাড়ায় “সমাজের সকলের সচেতনতা-ই পারে বাল্যবিবাহ রোধ করতে” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উওর লালুয়া ইউ,সি মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনামূলক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিতর্ক প্রতিযোগিতায় দলে অংশ নেয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা পক্ষে এবং বিপক্ষে অংশ নেয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা। এতে মডারেটর এর দ্বায়িত্ব পালন করেন বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো.আফাজ উদ্দিন।প্রতিযোগিতার বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন উওর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো.আব্দুল লতিফ, ম্যানেজিং কমিটির সদস্য মো: হাবিবুর রহমান এবং সহকারী শিক্ষক মো.সালাহউদ্দিন প্রমূখ।প্রতিযোগিতায় বিজয়ী হয় পক্ষ দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নবম শ্রেণির ছাত্র মো:জাকারিয়া।অনুষ্ঠানে বিচারকবৃন্দ বিতর্কের প্রতিপাদ্য বিষয় “ সকলের সচেতনাই পারে বাল্য-বিবাহ রোধ করতে ”- এই শ্লোগানকে সমাজের সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীসহ সবাইকে অনুরোধ করেন এবং সবশেষে প্রধান শিক্ষক ও অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
, || - ||
কলাপাড়ায় উওর লালুয়া ইউ,সি,মাধ্যমিক বিদ্যালয় বাল্য-বিবাহ প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: