পটুুয়াখালীর কলাপাড়ায় মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় আতঙ্কে থেকে বাচতে কর্মহীন হয়ে গৃহবন্দী অসহায় দিতিপাত করছে মানুষ।সব ধরনের কর্ম বন্ধ হয়ে যাওয়ায় গরীব-দুঃখী ও অসহায় পরিবারে সাভাবিক জীবন যাপনে দেখা দিয়েছে অনিশ্চয়তা।ফলে এসব অনেক পরিবারেই নেমে এসেছে দুঃখ কষ্টের খড়গ। তবে এ জনগোষ্ঠির প্রায় শতাধিক পরিবারের পাশে এসে দাড়িয়েছে মানবিক দুই পুলিশ সদস্য। কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক সম্মিত রায় ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক সঞ্জয় দাষ তাদের দুই মাসের সম্পূর্ন বেতন টাকা বিলিয়ে দিয়েছেন অসহায় মানুষের মাঝে। গত এক সপ্তাহ ধরে স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে অসহায় পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কাধে করে খাদ্য সামগ্রীর প্যাকেট বয়ে নিয়ে পৌছে দিচ্ছেন দুস্থ্য ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের হাতে। আর পুলিশ সদস্যদের এমন মানবিক আচরণ দেখে অবাক বনে যাচ্ছেন অনেকেই। শুধু তাই নয় দেশের তরে মানবিক প্রেমের এই অনিন্দ্য সুন্দর ভুমিকা পালনে নিজ ঘরেও ফিরছেননা বাংলা মায়ের এ দুই সুর্য সন্তান। করোনা সংক্রমন থেকে রক্ষায় পরিবার ও স্বজনদের কথা চিন্তা করে থাকছেন মহিলা ডিগ্রি কলেজের তিন তলা ভবনের একটি কক্ষে। কথা হলে সম্মিত রায় জানান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সঞ্জয় দাস জানান, দেশের নাগরিক হিসেবে মনে করি এটা আমাদের মানবিক দায়ীত্ব।পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদেরও ক্ষুধার্থ মানুষের পাশে এসে দাড়ানোর অনুরোধ জানান তিনি।
Please follow and like us: