রবিবার , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় কোরআনের হাফেজ এতিম ইমন এর বাঁচার আকুতি।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
পটুুয়াখালী কলাপাড়ায় পবিত্র কোরআনের ২৮ পারা হাফেজ ইমন (২০) রবিবার সন্ধ্যায় বজ্রপাতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সারা শরীর ঝলসে গেছে। মহিপুর থানার ইউসুফপুর গ্রামের হিমু কবিরাজের এতিম ভাগিনা ইমন ।কুয়াকাটার তুলাতলী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।বর্তমানে ঢাকায় শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।ঝলসে যাওয়া ইমন বাঁচতে চান।হাসপাতালের বিছানায় শুয়ে মা,বাবার হাত ধরে কান্না করবে সেই ভাগ্যও নেই। মা ৬ বছরের রেখে পৃথিবী থেকে চলে গেছেন। বাবাও খোঁজ নেননা।পবিত্র কোরআনের ২৮ পারা হাফেজ ইমনের জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই।আমরা সবাই একটু সহযোগিতা করলে ইমনকে ভাল চিকিৎসা করানো সম্ভব হবে ইনশাআল্লাহ।
যোগাযোগ করুনঃ
হিমু কবিরাজ
01735125418
(ইমনের মামা)
01913942867
পার্সোনাল বিকাশ
জাকির বয়াতি।
Please follow and like us: