পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামে একই রাতে পাঁচ বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। রবিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে ওই এলাকার কাছেম মাতুব্বর, মোহাম্মদ আকন, সেলিম মাস্টার, বশির হাওলাদর ও রাজ হাওলাদারের বাড়ীতে। ভুক্তোভোগীরা এবং এলাকার সাবেক ইউপি সদস্য কামাল মৃধা জানান, এসময় নগদ প্রায় দু লক্ষ টাকা, মোবাইল সেট, স্বর্নালংকারসহ দামী মালামাল নিয়ে যায় চোরেরা।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলী আহম্মদ জানান, বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: