, || - ||

কলাপাড়ায় জাল টাকার নোট সহ গ্রেফতার ১

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে জাল টাকার নোট সহ মো: দুলাল মাঝি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার  সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে ছয়টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আটককৃত দুলাল মাঝি বাড়ি পটুয়াখালীর আউলীয়াপু ইউনিয়নের বাদুরা গ্রামে।

সে দীর্ঘ দিন ধরে জাল টাকা ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us: