, || - ||

কলাপাড়ায় বখাটে বাপ্পী কে গণধোলাই শেষে পুলিশে কাছে হস্তান্তর।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী পাঁচজুনিয়া মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণির স্কুল ছাত্রীর পথরোধ করে অপহরণের চেষ্টাকালে গণধোলাই শেষে পুলিশের   হাতে দেয়া হয়েছে বখাটে মো. বাপ্পীকে (১৮)।বাপ্পীর বাড়ি কলাপাড়া পৌরশহরের আট নম্বর ওয়ার্ডে। বাবার নাম রুবেল হাওলাদার।০৭/০৩/২০১৮ রোজ বুধবার দুপুরে ধানখালীর পাঁচজুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে।জানা গেছে, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে অপহরণের চেষ্টাকালে ডাক-চিৎকারে শিক্ষার্থী এবং অভিভাবকরা সন্ত্রাসী চক্রকে ধরতে গেলে তারা হামলার চেষ্টা চালায়। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসী ঘেরাও করে বখাটেচক্রের একজন বাপ্পীকে গণধোলাই শেষে আটক করে পুলিশে খবর দেয়।কলাপাড়া থানার এসআই নাজমুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বখাটেপনার অভিযোগে বাপ্পীকে আটক করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।বখাটেপনার শিকার ছাত্রী পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

Please follow and like us: