, || - ||

কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে পায়রা বন্দরের প্রথম সার্ভিস জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
পটুুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে পয়রা বন্দরে প্রথম সার্ভিস জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।সোমবার দুপুর ১২টার ইউনিয়নের চারিপাডা নামক স্থানে টেম্পোরারি এই জেটির উদ্বোধন করেন কমোডর বিএনও পায়রা বন্দর চেযারম্যান এম জাহাঙ্গীর আলম। এ সময় পায়রা বন্দরের কো-চেযারম্যান ও পরিচালক বৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।পায়রা বন্দর চেযারম্যান এম জাহাঙ্গীর আলম বলেন, পায়রা বন্দরের উন্নয়ন কর্মকান্ডের মধ্যে এটি একটি নমুনামাত্র। পর্যাযক্রমে এই অঞ্চলটিকে পূর্ণাঙ্গ ও স্বযংসম্পূর্ণ একটি অত্যাধুনিক বন্দর হিসেবে চালু করতে সরকার এবং পায়রা বন্দর কতৃপক্ষ দৃঢ় প্রতিঞ্জাবদ্ধ। তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন ও নকশার সম্পর্কিত সম্যক ধারণা নেন উপস্থিত সকলকে।
Please follow and like us: