পটুয়াখালীর কলাপায় সড়ক দূর্ঘটনায় মো.মন্নান সিকদার (৫০) এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরের দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঢাকা -কুয়াকাটা মহাসড়কের পাখিমারা নামক স্থানে। স্থানীয়রা জানান, মন্নান সিকদার পাখিমারা বাজারে যাবার উদেশ্যে অটোরিক্সায় ওঠার জন্য যাচ্ছিল দূর্ভাগ্য বসত কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে মোটর সাইকেল টি তার উপর সংঘর্শ হয়। গুরুতর হলে স্থানীয়রা চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। মন্নান সিকদার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত শাহ্আলমের ছেলে। এ ব্যাপারে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত মান্নান সিকদার কে থানায় আনা হয়েছে এক দেড় ঘন্টা পর ময়নাতদন্তে পাঠানো হবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি তারা কোন মামলা করবে না। তবে ইউডি মামলা হবে।
, || - ||
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: