করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটির সদস্যদের সুরক্ষা সামগ্রী (পিপিই) উপহার দিলেন প্যানারোমা ওয়াশিং কোম্পানী লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক আসলাম পারভেজ টিপু।
মঙ্গলবার পৌরশহরের ভূঁইয়া ভিলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের এ পিপিই হস্তান্তর করেন প্যানারোমা ওয়াশিং কোম্পানী লিমিটেড’র জেনারেল ম্যানেজার মেজবাহ উদ্দিন টুকু।
এসময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক মাইন উদ্দীন আহমেদ ,যুগ্ন আহবায়ক গৌতম চন্দ্র হালদার, সদস্য রাসেল মোল্লা, নাহিদুল হক ,আহম্মেদ পাশা তানভীর উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মাঝে পিপিই হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ে গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন সমাজ সেবক আসলাম পারভেজ টিপু । এসময় তিঁনি করোনা পরিস্থিতি ও ঘূর্নিঝড় আম্পান মোকাবেলায় ঝূঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার জন্য রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের প্রশংসা করেন।
Please follow and like us: