ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় তলুইগাছা সীমান্তে দুই মহিলাকে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরর্ক্ষী বিএসএফ।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার চারাবাড়ী জিরো পয়েন্ট এলাকার মেইন পিলার ১৩/২ এস এর নিকট তাদেরকে হস্তান্তর করেন বিএসএফ। তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, ওই মহিলারা গত কয়েকদিন আগে বিনা পাসপোর্টে ভারতের গিয়ে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্প এলাকায় ঘুরাফেরা করছিল।
এ সময় টহলরত বিএসএফ তাদের আটক করে তলুইগাছা বিজিবি ক্যাম্পে পত্র প্রেরণ করেন।
বিএসএফের আহবানে সাড়া দিয়ে সেই মোতাবেক শুক্রবার বেলা ১২ টার দিকে ওই মহিলাদের তলুইগাছা বিজিবি’র নিকট হস্তান্তর করে ভারতীয় সীমান্তরর্ক্ষী বিএসএফ।
পরে তাদের আটক করে থানা পুলিশে সোপার্দ করে বিজিবি।
এ ব্যাপারে আটক মহিলাদের বিরুদ্ধে থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়ে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
শনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
কলারোয়ায় তলুইগাছা সীমান্তে দুই মহিলাকে বিজিবি’র নিকট হস্তান্তর করলো বিএসএফ।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: