, || - ||

কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ মনিরুল আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৫) কে আটক করেছে থানা পুলিশ।
শনিবার বিকালে উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
সে দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে।
থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশ মোতাবেক ওই দিন বিকালে থানার এসআই পিন্টু লাল দাস, এএসআই মিলন হোসেন ও এএসআই রাসেল রানার নেতৃত্বে সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সোনাবাড়ীয়া বাজার থেকে মনিরুলকে আটক করে।
পরে তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গাঁজা ব্যবসায়ী মনিরুলের বিরুদ্ধে থানার মাদকদ্রব্য আইনে মামলা নং (১২) তাং ১০/২/২০১৮ দায়ের করা হয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

Please follow and like us: