জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় মনোসামাজিক সহায়তা প্রদান কমিটির শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩মার্চ) সকালে এ উপলক্ষে পিস কনসোটিয়াম প্রকল্পের সহযোগিতায় কলারোয়া উপজেলা অগ্রগতি সংস্থার শাখা অফিসে ওই মিটিং এর আয়োজন করা হয়। মিটিং এ যুব সমাজকে কি ভাবে সহায়তা করবে সে বিষয়ে পরিকল্পনা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন-উপজেলা মনোসামাজিক সহায়তা প্রদান কমিটির সদস্য কলারোয়ার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বক্কর, এড. শেখ কামাল রেজা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম, পিস কনসোটিয়াম প্রকল্পের ম্যানেজার সৈয়দ সানাউল বাশার, ডাটা এন্টি এন্ড ডকুমেন্টেশন অফিসার মঈন উদ্দীন, কলারোয়া উপজেলা ফিল্ড অফিসার আল আমীন প্রমুখ।
Please follow and like us: