, || - ||

কাউন্সিলরের কিল ঘুষিতে আহত হওয়া সেই বিধবার বাড়িতে খাবার পৌছে দিলেন টিএম জয়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামে কাউন্সিলর জাহিদের কিল ঘুষিতে আহত বিধবা শাহারুনের বাড়িতে খাবার পৌছে দিলেন মাদার তেরেসা ব্লাড ব্যাংকের যুগ্ন আহবায়ক তরুণ সমাজ সেবক তারেক মাহমুদ জয়। এসময় তিনি ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করেন এবং বিধবা শাহারুনকে শান্তনা প্রদান করেন।
জানা যায়, ঝিনাইদহ সদর পবহাটি গ্রামের হতদরিদ্র বিধবা শাহারুন বেগম খাদ্য সংকটে ছিলেন। ওই দিন গ্রামে চাল বিতরণ করতে যায় প্রশাসনের লোকজন। এ সময় চাল না পেয়ে গরীব শাহারুন বেগম প্রতিবাদ করেন এবং এক পর্যায়ে ঝিনাইদহ পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার জাহিদুল ইসলামের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন শাহারুন। সরকারী কর্মকর্তাদের সামনে দুজনাই উচ্চ বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে কাউন্সিলর জাহিদ কিল ঘুষি মেরে মহিলাকে আহত করেন। মারপিটের ফলে মহিলার চোখের নিচে কালো দাগ হয়ে রক্ত জমাট বেধে গেছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিধবা শাহারুন জানান আমি শুধু এটুকুই বলেছিলাম যে, তোমাদের পাড়ার লোকে চাল পেয়ে গেছে! আমাদের আর দরকার নেই ! তাতেই তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দেয় এবং আমাকে কিল ঘুষি দিয়ে তাড়িয়ে দেয়। তবে কাউন্সিলরের লোকজন পাল্টা অভিযোগ করেন শাহারুনের বিরুদ্ধে। তাদের অভিযোগ লোক জনের সামনে জাহিদ কমিশনারকে গালিগালাজ ও অপমানজনক কথা বলেন শাহারুন বেগম ।

Please follow and like us: