আসন্নবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. জান্নাত আরা হেনরী।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় জনপ্রিয়তার শীর্ষে থাকা নৌকার এ প্রার্থী নির্বাচনী এলাকায় (সদর-কামারখন্দ) সকাল-সন্ধ্যা বিরামহীনভাবে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন।
শনিবার (৩০’ডিসেম্বর) বিকেলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের আমতলা, রেলওয়ে কলোনীতে পথসভা ও গণসংযোগ করেন সিরাজগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।
এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু,শামসুজ্জামান আলো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি জাকিরুল ইসলাম লিমন, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মির্জা আলী আকবর, সাধারণ আব্দুল আলিম ভূইয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত