, || - ||

কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোখলেছুর রহমানের উপর একই বিদ্যালয়ের জাল সনদে অভিযুক্ত গ্রন্থাগার কামাল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কাকৈরতলা উচ্চ বিদ্যালয় গেইটে মানববন্ধনের আয়োজন করা হয়।

এসম উপস্থিত ছিলেন;নাঙ্গলকোট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ময়ূরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শাহজাহান,সাধারণ সম্পাদক ও ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন,বিটিএ এর সভাপতি ও চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক,বাশিস সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর লিটন,প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মেজবাউল ইসলাম, বাশিস সাধারণ সম্পাদক ও সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ ভূঁইয়া, বিটিএ এর সহ-সভাপতি ও পেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির মহিলা সম্পাদিকা ও মক্রবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক ও ভোলাইন উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মাহবুবুল হক,উত্তর শাকতলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুউদ্দিন,প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আবুল কালাম, পুজকরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, উত্তর শাকতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোবারক হোসেন, বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক মাওঃ সামছু উদ্দিন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী মাস্টার শামসুল হক,অভিভাবক সদস্য মিজানুর রহমান, শফিকুর রহমান মজুমদার,সৈয়দ একে এম আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক/শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন; আগামী ২৪ ঘন্টার মধ্যে সেই ঘাতক কামালসহ যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং আগামী রবিবার সকালে নাঙ্গলকোটের ৪২ টি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা রয়েছে।যদি তাদের কোন ব্যবস্থা না নেয়া হয় তাহলে আরো কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please follow and like us: