, || - ||

কাজিপুরের চরাঞ্চলে জ্বললো বৈদ্যুতিক বাতি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

অবশেষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের হাজার ঘরে জ্বললো বিদ্যুতের আলো।

 

রবিবার, ৮ মার্চ বিকেলে যমুনার চরাঞ্চলের মনসুরনগর ইউনিয়নে সুইচ টিপে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুরের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। দুইবছর পূর্বে এই প্রকল্পের প্রস্তাবনা ও সমীক্ষা যাচাই শুরু হয়েছিল। গতবছর জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি খুঁটি পোতা ও লাইন টানানোর কাজ শুরু করে।

 

মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান, ‘আজকের দিনটি চরাঞ্চলবাসির জন্যে একটি বিশাল স্বপ্ন পূরণের দিন।

 

আমরা কখনই ভাবিনি আমাদের ঘরে বৈদ্যুতিক বাতি জ্বলবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জামালপুর পল্লী বিদ্যুতের এজিএম আহসান কবির, জুনিয়র অফিসার আহসান হাবিব, উপজেলা  আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us: