, || - ||

কাজিপুরের চালিতাডাঙ্গায় ভিজিডি’ র চাল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে সুবিধা ভোগীদের মাঝে ভিজিডি’ র  ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের নয় টি ওয়ার্ডের মোট ২৬৫ জন সুবিধাভোগীর মাঝে এই চাল বিতরণ করা হয়েছে।  ইউনিয়ন পরিষদে এই বিতরণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। তিনি জানান, “ইউনিয়নের নয় টি ওয়ার্ডকে তিন ভাগে ভাগ করে তিন দিন বিতরণ করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এই বিতরণ কাজ চলবে। প্রথম ধাপে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড, শুক্রবার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বিতরণ করা হয়েছে এবং শনিবার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে ভিজিডি’ র ৩০ কেজি করে পুষ্টি চাল বিতরণ করা হবে।” রবিবার ৫০ জন জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হবে বলেও জানান এই চেয়ারম্যান। প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা হতে এ কার্যক্রম চলে।
Please follow and like us: