বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গরিব কৃষক কৃষাণী যেন বসত ভিটা খালি না রাখেন সে জন্য সিরাজগঞ্জের কাজিপুরের প্রত্যন্ত চরাঞ্চল নাটুয়ারপাড়ায় ত্রিশ কৃষক কৃষাণীর মাঝে শাক-সবজির বীজ বিতরণ করেছেন স্বেচ্ছাসেবি সংগঠন ‘হাজী ফাউন্ডেশন নাটুয়ারপাড়া’।
শনিবার দিনব্যাপী বাড়ি বাড়ি গিয়ে কৃষকের হাতে বীজ পৌঁছে দিয়েছেন ক্যাপটেন ছাত্র সংসদের সভাপতি কবির মাহমুদ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী হেলাল উদ্দিন জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রি স্ব স্ব বসতভিটার খালি জায়গায় সবজির চাষ করতে পারামর্শ দিয়েছেন। এ কারণেই দরিদ্র কৃষকদের চাল কুমড়া, ঢেড়শ, পুইশাক, করলা, ও লাল শাকের বীজ দেয়া হয়েছে।’
Please follow and like us: