, || - ||

কাজিপুরের ফুলজোড় চরের দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
মানুষ মানুষের জন্য- প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ফুলজোড় চরের ৪০ টি  হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় শহিদ ক্যাপটেন এম মনসুর আলী ও আমিনা মনসুর স্মৃতি সংঘের উদ্যোগে এই উপহার সামগ্রি বিতরণ করা হয়। সংগঠন দুটির প্রতিষ্ঠাতা সভাপতি আল- আমিন এর নিজস্ব অর্থায়ণে এই পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়েছে। এসময় আল – আমিন বলেন, “চলমান করোনা ভাইরাসের কারনে ঘরে থাকা দুঃস্থ -অসহায়রা যেন অন্তঃত পক্ষে ঈদের দিন এক মুঠো খেতে পারে এই চিন্তা থেকেই ঈদ সামগ্রি বিতরণ করেছি।”
এসময় উপস্থিত ছিলেন, নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহজাহান আলী, ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সহ সংগঠনের নেতাকর্মিরা।
Please follow and like us: