, || - ||

কাজিপুরের মেয়র আব্দুল হান্নান তালুকদার কর্তৃক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

দৈনিক সময়ের আলো ও দৈনিক আজকের সিরাজগঞ্জ প্রত্রিকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি গোলাম কিবরিয়া খানকে মোবাইল ফোনে হত্যার হুমকি ও সাংবাদিকদের সঙ্গে কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদারের অশালীন আচরণের প্রতিবাদে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ ও পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বরাবর স্মারকলিপি পেশ করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব ।

আজ বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকার সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর, নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন। এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু সংক্ষিপ্ত বক্তব্য এ বলেন, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার আওয়ামীলীগের নেতার সুবাদে বঙ্গবন্ধুর আদর্শকে নস্যাৎ ও দলীয় ভাবমুর্তি নষ্ট করতে মানুষের সাথে অসৎ আচরণ শুরু করেছেন। তার এহেন কার্যকলাপ ও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেয়া হলে সিরাজগঞ্জের সাংবাদিকরা কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক দিলীপ গৌর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু, কার্যনির্বাহী সদস্য বাবু ইসলাম, ফেরদৌস রবিনসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকায় ও একটি অনলাইনে ‘কাজিপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে ওই দিন রাতে সাংবাদিকদের ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ইতোমধ্যেই তার হুমকির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Please follow and like us: