, || - ||

কাজিপুরে ইউপি সদস্যের সহায়তা পেলেন ৩৫০ পরিবার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু পবিত্র রমজানে করোনায় ঘরে থাকা কর্মহীন সাড়ে তিনশত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে ইউপি সদস্যের নিজ বাড়িতে সহায়তা সামগ্রি বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি বলেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের নির্দেশে ইউপি সদস্য ও আ.লীগ নেতা ফরিদুল ইসলাম বাবুর দরিদ্রদের সহায়তা করার এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’
ইউপি সদস্য বাবু বলেন, ‘সমাজের বিত্তবানরা যদি অসহায়দের পাশে আমার মত এগিয়ে আসে তাহলে দুঃস্থদের একটু হলেও উপকার হবে।’ এসময় মনসুর আলী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১০০ টি পরিবারকেও সহায়তা প্রদান করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম প্রমূখ।
Please follow and like us: