সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল চারটায় এই শাখার শুভ উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জহিদ হাসান সিদ্দিকী ও ইসলামী ব্যাংক বগুড়া জোনের প্রধান এসএভিপি আব্দুস সোবহান।
ইসলামী ব্যাংক জোনাল অফিস বগুড়া শাখার সিনিয়র অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনামুখী শাখার এজেন্ট মেসার্স লীনাহ এন্টারপ্রাইজের ইনচার্জ আব্দুল লতিফ, কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আবদুল জলিল, নুরুল ইসলাম মাস্টার, প্রধান শিক্ষক আমির হোসেন বাবু সহ প্রমূখ।
Please follow and like us: