, || - ||

কাজিপুরে নতুন আরো ৩ জনের করোনা পজিটিভ  

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে আরো ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুই জনের বাড়ি উপজেলার আলমপুর ও মেঘাই গ্রামে। অপর জন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল এ তথ্য নিশ্চিত করে বলেন, “উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং আজ তাদের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।”
উল্লেখ্য, এ নিয়ে কাজিপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।
Please follow and like us: