সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে আরো একজনের শরীরে কোভিট -১৯ (করোনা ভাইরাস) শনাক্ত হয়েছে। আক্রান্ত আরাফাত রহমানের বাড়ি উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা কুনকুনিয়া।
বৃহস্পতিবার বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুল বিষয়টি নিশ্চিত করে জানান, “আক্রান্ত ওই ব্যক্তি গত সপ্তাহে ঢাকা থেকে বাড়িতে আসে। সন্দেহবসত তার নমুনা সংগ্রহ করা হয় এবং আজ তার রিপোর্ট পজেটিভ এসেছে। নমুনা সংগ্রহের পর থেকেই তিনি হোম আইসোলেশনে তার পরিবারের অন্য ছয় সদস্যের সঙ্গেই ছিলেন। আগামিকাল শুক্রবার ওই পরিবারের অন্য ছয় সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।”
Please follow and like us: