আশরাফুল আলম, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুরে জান্নাতুল মাওয়া (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুটি উপজেলার হাটশিরা গ্রামের রিপন মিয়া ও মলিকা দম্পতির মেয়ে।
শুক্রবার (১৯ মার্চ) সকালে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। জানা যায়, বাবার নিকট থেকে ১০ টাকা নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হয় শিশুটি। দোকান থেকে বাড়ি আসতে অনেক দেরি হলে তার মা মলিকা তাকে খোঁজা খুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে তার (শিশু) নিথর দেহ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please follow and like us: